রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

আমার সুরমা ডটকম:

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বরণ করে নেন। এর আগে গোলাম মাওলা রনি নৌকার টিকিট না পেয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। সোমবার সকালে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, যদি বিএনপির মনোনয়ন পান তাহলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা তার।

দলে রনির যোগ দেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন সময়ে ও সংগ্রামে রনির যোগদান আমাদের প্রেরণা যোগাবে। তাকে স্বাগত জানাই। তিনি বলেন, আজকে গণতন্ত্রের সংগ্রাম দেশনেত্রীর নেতৃত্বে রনি যোগ দিলেন। তাকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপি রনিকে অবশ্যই মূল্যায়ন করবে। বিএনপিতে যোদ দেয়ার সময় রনি বলেন, আমি স্বজ্ঞানে সুস্থ মাথায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। আল্লাহকে হাজির-নাজির জেনে দেশের মানুষকে সেবা দানের জন্য যোগদান করলাম। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমিবিএনপিতে যোগ দিয়েছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com