বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
জামালগঞ্জে শীত আসার আগেই চলছে প্রস্ততি লেপ-তোষক তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের

জামালগঞ্জে শীত আসার আগেই চলছে প্রস্ততি লেপ-তোষক তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের

মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ থেকে:
জামালগঞ্জে এখনো লাগেনি শীতের হাওয়া। কিন্তু মাঝ রাত থেকে সূর্যোদয় পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে। ভোরবেলা কুয়াশা জমে থাকছে ঘাসে আর লতা-পাতায়। তবে এখনো পুরোপুরি শীতের শুরু না হলেও অনুভূত হচ্ছে শীতের আমেজ।
প্রচলিত রীতি অনুযায়ি এ উপজেলাসহ সারা দেশে কার্তিকে শীতের জন্ম হলেও অগ্রহায়ণ, পৌষ ও মাঘ এই তিন মাস শীত মৌসুম হিসেবে বিবেচিত হয়। আর এই শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই লেপ-তোষক বানাতে লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের লক্ষণীয় ভিড় দেখা গেছে। অর্ডার নিয়ে কারিগররাও ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো।
জামালগঞ্জের নওয়াগাঁও বাজারের এক লেপ-তোষকের ব্যবসায়ি আয়ুব আলী জানান, ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগেভাগেই লেপ-তোষক বানাতে অর্ডার দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানানোর কাজে ব্যস্ত সময় পার করছে।তিনি জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের দেড় থেকে দুইঘন্টা সময় ব্যয় হয়। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৪/৫টি লেপ তৈরি করতে পারে। অনুরূপভাবে দিনে ৪/৫টি তোষক তৈরিতেও একই সময় ব্যয় হয়।
জামালগঞ্জের সাচনা বাজারের আরেক ব্যবসায়ি জানান, শীত মৌসুমের শুরুর তিন মাস কারিগররা যে হারে লেপ-তোষক ও গদি তৈরিতে ব্যস্ত সময় কাটায়; বছরের অন্য সময় তা হয় না।
বছরের প্রায় ৬ থেকে ৭ মাস তাদের অনেকটা অলস সময় কাটাতে হয়। ওই সময়টাতে কেউ কেউ ভিন্ন পেশা বেচে নেয়। ক’দিন ধরে আগাম শীতের আগমন বার্তায় প্রতিদিনই লেপ-তোষক তৈরির অর্ডার হচ্ছে।
সাচনা বাজারের জালাল বেডিং এর আরেক ব্যবসায়ি জানান, তার দোকানে অর্ডারি লেপ-তোষক তৈরিতে এখন কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছে। একেকজন কারিগর দিনে প্রায় ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা উপার্জন করছে।
তিনি আরো জানান, তুলা ও কাপড়ের দাম গত বছরের চেয়ে এবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ কারণে লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে বেড়েছে। তবুও বেচাকেনা মন্দ নয় বরং ভালই হচ্ছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচাকেনা আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com