বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমার সুরমা ডটকম:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন তিনি।

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা। এরপর সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত এবং জনসভা করবেন তিনি।

এরপর উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দলের কয়েক কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। এ সময় সফরসূচি চূড়ান্ত করতে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com