বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জ পৌর শহরের মালিকানাধীন ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ পৌর শহরের মালিকানাধীন ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Amar surma logo

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভূমি থেকে আদালতের নির্দেশ অমান্যকারে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাবেক কমিশনার আহমদ আলী। বুধবার দুপুর ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তেব্যে আহমদ আলী বলেন, মোহাম্মদপুর মৌজাস্থিত এসএ দাগ নং-৯০ ও ২৭ দাগের ভূমি পৈত্রিক ও ক্রয় সুত্রে মালিক হয়ে দীর্ঘ ২০ বছর যাবৎ ভোগাদিকার আছেন। ব্যক্তি মালিকানাধীন ৫.৯৫ একর ভূমির পার্শ্ববর্তী দাগে ৪০ শতক সরকারী খাস খাল রকম ভূমি থাকলেও কোন ধরনের নোটিশ ব্যতিরেখে গত ৩রা ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমির মালিকের দাবী সরকারী কর্মকর্তারা সম্পূর্ণ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ব্যাপক ক্ষতি সাধন করেছেন। তিনি আরও জানান, তর্কিত ভূমি আদালত থেকে রায় দেয়া হয়েছে। রায় বাস্তবায়নের জন্য জারি মোকদ্দমা চলমান থাকাবস্থায় কিভাবে নোটিশ ব্যতিরেখে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন? ন্যায় বিচারের স্বার্থে গণমাধ্যমকর্মীদের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com