বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

টাঙ্গুয়ার হাওরে ১৮ পরিযায়ী পাখি শিকার: চার শিকারিকে দণ্ড

amarsurma.com

রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরে সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন প্রজাতির ১৮টি পরিযায়ী পাখি সহ আটক চার পাখি শিকারিকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের উলান বিল থেকে টুকরি ভর্তি পাখিসহ চার ব্যবসায়ীকে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
আটককৃতরা হল উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের বাছির মিয়ার ছেলে আজিম উদ্দিন, একই গ্রামের শুকুর আলীর ছেলে শফিক মিয়া, নুরুল হকের ছেলে ইয়াসিন মিয়া ও খাইরুল আমিনের ছেলে সেনারুল মিয়া।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বুধবার বলেন, দেশের দ্বিতীয় বৃহৎ সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরের উলান বিল নামক একটি জলমহালে বুধবার সকালে ফাঁদ পেতে পাখি শিকারকালে ওই চার পাখি শিকারিকে ১৮টি পরিযায়ী পাখিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
পরবর্তীতে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন সরকার তাৎক্ষণিকভাবে হাওরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক পাখি শিকারীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে উদ্ধারকৃত পরিযায়ী পাখিগুলোকে উপজেলা সদরে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com