সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দক্ষিণ সুনামগঞ্জে সবজি বাগানে চুরি, অসংখ্য সবজি গাছ কর্তন! ২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

দক্ষিণ সুনামগঞ্জে সবজি বাগানে চুরি, অসংখ্য সবজি গাছ কর্তন! ২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

Amar surma logo

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জে খালিদ নার্সারী ও সবজি বাগানে চুরি ও বাগানের অসংখ্য গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাহারের মালিকানাধীন পাথারিয়া বাজারের পশ্চিম পাশে সবজি বাগানে।
প্রত্যক্ষদর্শী ও খালিদ নার্সারীর মালিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের কোন এক সময়ে পাহাড়াদার ঘুমিয়ে গেলে সংঘঠিত চুরেরা আব্দুল কাহারের ২ বিঘা (সবজি বাগানে) নার্সারীতে প্রবেশ করে প্রায় ৪শত পিছ লাউ নিয়ে যায় ও প্রায় ৩শত পিছ বিক্রির অযোগ্য লাউ কেটে ফেলে যায়।
এ সময় চুরেরা প্রায় ৮০টি লাউ গাছের ও ৩০টি শীম গাছের গোড়া কেটে নষ্ট করে ও ফল বাগানের বাউকুল এবং আপেল কুলের ৪টি গাছ কেটে চলে যায়।
এ ব্যাপারে খালিদ নার্সারীর মালিক আব্দুল কাহার জানান, আমি বিগত ৮ বছর যাবত আমার নার্সারীতে প্রায় ২২ জাতের ফল গাছ ও ১০ জাতের সবজি চাষ করে আসছি।
গত বছর সবজি চুরি করতে আসা চুরদেরকে হাতে-নাতে ধরার পর গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়। আমার ধারণা এই চুরেরাই পুণরায় আমার অনেক কষ্টের ফসল চুরি ও গাছের গোড়া কেটে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে।
খবর পেয়ে বাগান পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহম্মদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com