বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক মুজাহিদ সর্দার

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক মুজাহিদ সর্দার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেক্স:
ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক “যায়যায়দিন” পত্রিকায় দিরাই উপজেলা প্রতিনিধি  হিসেবে নিয়োগ পেয়েছেন দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার। পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে জাতীয় ইংরেজি দৈনিক ট্রাইব্যুনাল, দৈনিক সবুজ সিলেট এর দিরাই উপজেলা প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জের ডাক এর দিরাই অফিস প্রধান ও কালনী ভিউ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক মুজাহিদুল ইসলাম সর্দার বলেন সমৃদ্ধির সহযাত্রী হয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা নিয়ে কাজ করে আসছে পত্রিকাটি। তিনি যায়যায়দিন পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে দিরাই উপজেলার হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্যের জন্য ০১৭১১১৪৪৮৫৩ নাম্বারের যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com