শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সুনামগঞ্জের হালুয়ারঘাট বাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে জেলহাজতে প্রেরণ

সুনামগঞ্জের হালুয়ারঘাট বাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে জেলহাজতে প্রেরণ

amarsurma.com

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছরের সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী একাধিকবার ধর্ষন করা হয়। ধর্ষণের ঘটনায় রোববার রাত ১১টায় মেয়েটির মা মোছাঃ সাফিয়া বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনীয়-০৩)-এর ৯(১) আইনে ধর্ষনকারী মোঃ সুজন মিয়াকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার ,মামলা নং-১৪/১৪। তারিখ ১৩/০১/২০১৯ইং। জি আর নং-১৪/২০১৯।
সোমবার বিকেল সাড়ে ৩টায় ধর্ষণকারী মোঃ সুজন মিয়াকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত সদর জোনে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মুঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৩ জানুয়ারী রাতে সদর মডেল থানার এস আই মোঃ ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্য হালুয়ারঘাট বাজারে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করেন। সে সুরমা ইউনিয়নের বালিকান্দি (পাচকিয়ারী) গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
উল্লেখ্য, ধর্ষণকারী মোঃ সুজন মিয়া গত দু’বছর পূর্বে পাশের চা দোকানদার মোঃ নাসির উদ্দিনের নাবালিকা মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময়ই উদ্যেক্ত করত বলে জানা যায়। ঐ ছাত্রী বিভিন্ন সময় তাদের পাশের দোকানদার হিসেবে সুজনের দোকানে বই-খাতা কলম কিনতে গেলে তাকে ঐ লম্পট বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে লম্পট গত ৩ জানুয়ারী ঐ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে এসএমএস দিয়ে গভীর রাতে তার দোকানঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com