শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

জমিয়ত নেতা মুশতাক আহমদ গাজিনগরীর জামিন লাভ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রোববার সন্ধ্যায় জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। গত ২৮ ডিসেম্বর দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ মাওলানা মুহসিন আহমদসহ তাকে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটকের পর নাশকতার মামলা দিয়ে কারাগারে পাঠায়। রোববার আদালত শুধুমাত্র তাকে জামিন প্রদান করেন। পরে সন্ধ্যায় কারাগার থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাবেক সভাপতি ও আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আব্দুল বছীর, সহ-সভাপতি মাওলানা আফসর উদ্দিন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আবুল কালাম, মাওলানা শাহনূর আলম, ওলানা আব্দুল হাই, হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আব্দুর রহমান জামি, মাওলানা সালিক আহমদ, জুবের সরদার দিগন্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com