শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছে: অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া

বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছে: অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া

amarsurma.com

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
বাংলাদেশ ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া বলেছেন, যে যে কাজের জন্য উপযুক্ত তাকে সে কাজের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে, আর প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগাতে হবে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছে। সরকার কিশোর-কিশোরী ক্লাব করেছে, যা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক, গর্ভবতী মহিলাদের ভাতা চালু করেছে। তিনি আরও বলেন, মেয়েদের বাল্যবিবাহ থেকে দূরে থাকতে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সোমবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পেয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শামছুন্নাহার বেগম।
বিশেষ অতিথির বক্তব্যে শামছুন্নাহার বেগম বলেন, সরকার দেশের নারীদের উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। দেশের বেকার নারী সমাজকে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছে। চাককুী ক্ষেত্রে নারীদের কোটা রাখা হয়েছে। দেশের নারী-পুরুষ একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি করেছে। তাই নারীদের ঘরে বসে থাকলে হবে না, নিজেদের উন্নতির জন্য ও দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশী নারীদের এগিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আশরাফ আলী, মছকু মিয়া, আনোয়ার হোসেন, মুহিবুর রহমান, সদস্যা হুছনা বেগম, রুকেয়া বেকগম, পু®প বেগম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com