শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ী আটক, আদালতে প্রেরণ

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ী আটক, আদালতে প্রেরণ

Amar surma logo

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ীকে আটক করে নিয়মিত মামলায় চালান দেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এসআই মো. লোকমান হোসেন, এএসআই জিয়াউর রহমান, এএসআই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ীকে আটক করেন।
আটককৃতরা হলো পাগলা ব্রাহ্মণগাঁও গ্রামের মুশক মিয়ার ছেলে রুয়েল মিয়া (৩৫), একই গ্রামের মৃত শফিক আলীর ছেলে আইনুর (৩৪), আব্দুল ওয়াহিদের ছেলে শুয়েব মিয়া, সুরুজ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩২), ফারুক মিয়ার ছেলে ইমরুল হক (৩৭), পাগলা হোসেনপুর গ্রামের মৃত ফরিজ উদ্দিনের ছেলে রফাজ উদ্দিন, একই গ্রামের নানু মিয়ার ছেলে কদ্দুছ আলী (২৯)। তাদেরকে নিয়মিত মামলায় আদালতে চালান দেয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com