বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
পরিকল্পনামন্ত্রীর সাথে লন্ডন আওয়ামী লীগ নেতার সৌজন্য সাক্ষাৎ

পরিকল্পনামন্ত্রীর সাথে লন্ডন আওয়ামী লীগ নেতার সৌজন্য সাক্ষাৎ

amarsurma.com

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন লন্ডন ইমিগ্রেশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সমিতি যুক্তরাজ্যের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: দিলাওর হোসেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বাসভবন দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারস্থ হিজল বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, দরগাপাশা ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, সমাজসেবক হাজী আলতাবুর রহমান, শিব্বির আহমদ, উপজেলা ওলামালীগ নেতা ক্বারী আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, শাহরিন আহমদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার মতামত ব্যক্ত করেন প্রবাসী দিলাওর হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com