শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে এককেজি গাঁজাসহ ২ জন আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে এককেজি গাঁজাসহ ২ জন আটক

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা গ্রামে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ ২ গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা উপজেলার রনবিদ্যা গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে মোঃ রইছ আলী (৫৫) ও পার্শ্ববর্তী মাজাইর গ্রামের রুস্তুম আলীর ছেলে আকমল হোসেন (২৫)।
বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই অনন্ত পাল, এএসআই উস্তার আলী ও এএসআই আশরাফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রনবিদ্যা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আমিনুল ইসলাম। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজি মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com