শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দরগাহপুর মাদরাসার বার্ষিকসভা অনুষ্ঠিত

দরগাহপুর মাদরাসার বার্ষিকসভা অনুষ্ঠিত

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর’-এর ৬১তম বার্ষিকসভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাদরাসার সাবেক শিক্ষক মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বয়ান পেশ করেন শায়খুল ইসলাম, শায়খুল আরব ওয়াল আযম, আওলাদে রাসূল সা. আল্লামা হুসাইন আহমদ মাদানীর সুযোগ্য সাহেবযাদা আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী ভারত।
মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার পাশার সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত হাদিস বিশারদ, শায়খুল হাদিস হাফিয মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট-এর মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কালাম যাকারিয়া, দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান, শায়খুল হাদিস মাওলানা আশরাফ আলী হরষপুরী, মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণ। পরে মাওলানা আসজাদ মাদানীর স্বাক্ষরিত ‘মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী মদফুনে মাক্কী রহ.’-এর জীবনী ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com