শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

তোষকের ভেতর থেকে দুই লাখ টাকার গাজা উদ্ধার

amarsurma.com

আমার সুরমা ডটকম:
তোষকের ভেতর (খাটিয়ার ওপর বিছানো) থেকে প্রায় দুই লাখ টাকার ভারতীয় গাঁজার চালান সহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের জালাল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ী উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী উওর মোকশেদপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। মঙ্গলবার জব্দকৃত গাঁজা, গাঁজার বিক্রির নগদ টাকাসহ জালালকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল অফিসারগণ ও র‌্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দলের সহযোগীতায় জেলার তাহিরপুরের সীমান্তবর্তী উত্তর মোকশেদপুর গ্রামে সোমবার রাতে অভিযান চালান।
র‌্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সাল আহমদ, এএসপি আবদুল খালেকসহ সঙ্গীয় ফোর্স ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালিক সাজেদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য, নগদ টাকা জব্দ ও মাদক ব্যবসায়ীকে আটক করেন।
ওই অভিযানে সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী জালালের বসতঘরে তল্লাশী চালিয়ে তারই বততঘরে থাকা খাটিয়ার ওপর বিছানো তোষকের ভেতর থেকে ১৭ কেজি ভারতীয় গাঁজা ও গাঁজা বিক্রির ২২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। একই সময় জালালকেও আটক করা হয়। জব্দকৃত গাঁজার মুল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শোয়েব আহম্মদ চৌধুরী বাদী হয়ে জালালের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com