মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে

তিন উপজেলার ভোট স্থগিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের দুই দিন আগেই প্রভাব খাটানোর অভিযোগে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আজ শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।

ইসির এই সিদ্ধান্তের বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক জানান, কমিশন শুক্রবার লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে। এর মানে রোববার প্রথম ধাপের নির্বাচনে ৮০টি উপজেলায় ভোট হবে।

তিনি জানান, ভোটে স্থানীয় সাংসদের প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে এরইমধ্যে। স্থানীয় ৯ সাংসদকে এলাকা ছাড়ারও নির্দেশনা দিয়েছিল ইসি।

আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগের পর অন্য কোন পথ না থাকায় ইসি এই তিন উপজেলার ভোট স্থগিত করেছে বলেও জানান আশাদুল হক।

এই বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রভাবমুক্ত নির্বাচন করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় লালমনিরহাটের ওসিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে ওই ওসির বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে প্রভাব খাটানোর অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত দিয়েছে ইসি।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com