শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

Amar surma logo

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের পাশে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহতের নাম মোঃ সুমন মিয়া(২০)। সে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে ঐ চালক দিরাই যাওয়ার পথে নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে আসামাত্রই দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটর সাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক আটক করেছে। তবে চালককে না পাওয়াতে ট্রাকের চালকের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থানকারী দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই অভিজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন লাশটি সুরতহাল রির্পোট তৈরী করা হচ্ছে এবং ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com