শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
বনানী ট্রাজেডি: নিহত ২৫, লাশ হস্তান্তর ২৪

বনানী ট্রাজেডি: নিহত ২৫, লাশ হস্তান্তর ২৪

amarsurma.com

আমার সুরমা ডটকম:

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তির’ মধ্যে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ আজ সকালে এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাকেও শনাক্ত করা হয়েছে। সেটিও হস্তান্তর করা হবে।

গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াও সকালে বলেছেন, রাতের মধ্যে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি লাশ মর্গে আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com