বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

জামালগঞ্জে জোরপূর্বক পলো ও জাল দিয়ে মাছ ধরার অভিযোগ

amarsurma.com

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নে বলহর নদীতে জোরপূর্বক পলো ও জাল দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে ইজারাকৃত বলহর নদীতে পলো ও জাল দিয়ে মাছ ধরছে বিভিন্ন গ্রামের জনসাধারণ। এ ব্যাপারে ইজারাকৃত জলমহালটির প্রকৃত মালিক পঞ্চগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মো. শফিক মিয়া, সাধারণ সম্পাদক আফিল মিয়া।
সরজমিনে গিয়ে জানা যায়, উক্ত জলমহালটি পঞ্চগ্রাম মৎস্যজীবী সমিতি বাংলাদেশ সরকারের নিতিমালা অনুযায়ী ১৪২৪ হতে ১৪২৬ খ্রিঃ পর্যন্ত মোট তিন বছরের জন্য ৬ লক্ষ ৬২ হাজার ৬শত ৫২ টাকা খাজনা দিয়ে মৎস্যজীবী সমিতি মালিক বটে। যার রেজি নং-০৭৯/১৩-(সুনাম) তারিখ ০৮-০৭-২০১৩ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। এই সমিতির সদস্য সংখ্যা ২শত ৭২ জন।
সমিতির সভাপতি মো. শফিক মিয়া, সাধারণ সম্পাদক আফিল মিয়া প্রতিবেদককে জানান, বলহর নদী ৬৬.৯০ একর রয়েছে, আমাদের বলহর নদীতে পানি বেশি থাকায় আমরা মাছ ধরতে পারি নি। হঠাৎ মাহমুদপুর, শাহপুর, নয়াহালট, মানিগাও, সেলাইয়া, লালবাজারসহ প্রায় ৮টি গ্রামের ৩শত (প্রায়) জেলে জোর পূর্বক নদীতে মাছ ধরছে। আমরা মাছ ধরতে বাদা দিলেও তা উপেক্ষা না করে পলো ও জাল দিয়ে অবাধে মাছ ধরছে সাধারণ জনগণ। আমরা সাধারণ মৎস্যজীবী যদি আমাদের নদীর মাছ এভাবে লুট হয়ে যায়, তাহলে আমাদের পরিবার নিয়ে কিভাবে বেঁচে থাকব। এই ব্যাপারে উর্ধবতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com