শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
কানাইঘাট সরকারি কলেজে প্রথম বারের মত “র‍্যাগ ডে” অনুষ্ঠিত

কানাইঘাট সরকারি কলেজে প্রথম বারের মত “র‍্যাগ ডে” অনুষ্ঠিত

amarsurma.com

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:

কানাইঘাট সরকারি কলেজে সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ২৮শে মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় কানাইঘাট সরকারি কলেজ হল রুমে বাংলা বিভাগের প্রভাষক হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষার্থী মনির আহমেদের পরিচালনায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ দেলওয়ার হোসেনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ শামছুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ।
এতে শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাওছার আহমদ ও রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ সালমান ও মিলি রানি দেব, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিলেন অত্র কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নেওয়াজ শরিফ। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে আনন্দের পাশাপাশি আমার হৃদয়ের এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়। বিদায় বরাবরই বেদনাবিধুর। এ বিদ্যাপীঠে আমাদের আগমন ঘটে চার বছর আগে সময়টা খুব বেশি না হলেও স্মৃতির ঝুলিটা মনে হচ্ছে খুব ভারী। অনেক আনন্দ বেদনার গল্প তৈরি হয়েছে ক্যাম্পাসের চির সবুজ চত্বরে কত স্মৃতি যে ছড়িয়ে ছিটিয়ে আছে তা ভাবতেই বুকটা ভারী হয়ে উঠে।
ওরিয়েন্টশন ক্লাসের কথা মনে পড়ে সেদিন ছিল আলো ঝলমলের রোদ্দুর আর আজ বিষাদ সন্ধ্যা বেলা। এ চার বছরে বন্ধুদের অনেক জ্বালাতন করেছি তাই আর কিছু না হোক, এ জ্বালাতনের জন্য হলেও তারা আমাকে অনেক দিন স্মরণ রাখবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা সন্তানের মত। তাই এই চার বছরে তারা ছোট কিংবা বড় পরিসরে যে ভুলগুলো করেছে সন্তান মনে করে তাদের সেই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্যের সমাপ্তি করেন।
শিক্ষার্থীদের পরে উপস্থিত সকল শিক্ষক গুরুত্বপূর্ন ও উপদেশ মূলক বক্তব্য রাখেন।
পরে অত্র কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
শেষাংশে কেক কাটা, ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com