শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

২০১৭ সালের মতো পাহাড়ি ঢল হলে বাঁধ রক্ষা কঠিন

amarsurma.com

সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘এবার হাওরে বাঁধের কাজের মান গতবারের চেয়ে ভালো হয়েছে। কৃষকরা যাতে আগাম বন্যার আগেই ফসল তুলতে পারে সেটাই আমাদের লক্ষ্য। তবে ২০১৭ সালের মতো পাহাড়ি ঢল আর বন্যা হলে এসব বাঁধ বা ফসল ঠেকানো সম্ভব না’ বুধবার সুনামগঞ্জে ধর্মপাশা, জামালগঞ্জ নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে যে সকল বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো মেরামতের কাজও চলছে এবং হাওর এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্পের কাজ নিয়ে ভাবছে সরকার। আগামী বছর থেকে কাজের মান আরো ভালো হবে এবং আরো আগে কাজ শুরু হবে।
বুধবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জের পাকনার হাওর, ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে এ সময় বাঁধ পরিদর্শনে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ^াস, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com