শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জে স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জে স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের অপসারণের দাবীতে ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টায় নরসিংপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি সিলেট শাখা, পুষ্পায়ন সমাজ কল্যাণ সংস্থা ও লাইভ শেয়ারের যৌথ আয়োজনে স্কুল এন্ড কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী তাহমিনা মুন্নী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাজমিন আক্তার কলি, কয়ছর আহমেদ চৌধুরী, মনোয়ার আলী মনর, হাফিজুল ইসলাম, মকবুল হোসেন ও বিল্লাল প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এর প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে ঐ চরিত্রহীন দূর্নীতিবাজ প্রধান শিক্ষকরে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com