মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

দুদক নিয়ে উষ্মা প্রধান বিচারপতির

আমার সুরমা ডটকম:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি প্রতিষ্ঠানটির আইনজীবী খুরশিদ আলম খানকে উদ্দেশ করে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে কাজ করছেন। আপনারা কোর্টের বিরুদ্ধেও মামলা করেন। যা ইচ্ছা তা করেন। কোর্টের বিরুদ্ধে মামলা করতে আসেন। আপনারা কি হস্তক্ষেপ করছেন?’

জাহালমের বিষয়ে জারি করা রুলসহ অন্যান্য বিষয়ে শুনানি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে দুদকের এখতিয়ার-সম্পন্ন আদালতে স্থানান্তরের জন্য দুদকের আবেদন শুনানিতে দুদকের কার্যক্রম নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি এসব কথা বলেন।

দুর্নীতি মামলায় ভুল আসামি জাহালমের বিষয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন এবং আদেশ দিয়েছিলেন সেই আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে জাহালমের আইনজীবী এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘একজন মিলের শ্রমিক আঠার কোটি টাকা লোন নিয়েছে। তাকে (জাহালম) সাড়ে তিন বছর জেলে রাখা হয়েছে। এর ক্ষতিপূরণ কে দেবে?’

এ সময় প্রধান বিচারপতি দুদকের আইনজীবীকে বলেন, আপনারা কি আদালতের আদেশের বিরুদ্ধে এসেছেন? একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনি আস্তে আস্তে বলুন। উত্তেজিত হবেন না। আপনারা কোর্টের বিরুদ্ধে মামলা করতে আসছেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অন্যদিকে, জাহালমের পক্ষে সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com