বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

জামালগঞ্জে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বার্ষিক উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব।

ইউপি সচিব নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

বিশেষ অতিথি জামালগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাইফুল আলম, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. মোশারফ হোসেন, শিক্ষক কৃপেশ রঞ্জন নন্দি, সিন্ধু ভুষণ চক্রবর্তী, জহিরুল ইসলাম, ইউপি সদস্য মো. গোলাম হোসেন, নিরেশ তালুকদার, আব্দুর রহমান, হাবিবুর রহমান, নজির হোসেন, ইমামুল, সোহেল আহমেদ, মো. আশিক নুর প্রমূখ।

উম্মুক্ত বাজেট সভা পেশ করেন ইউপি সচিব মো. নুরুল আমিন, ২০১৯-২০২০ অর্থ বছরের মোট বাজেট ১ কোটি ৫৬ লক্ষ ২৪ হাজার ৮শত ৯০ টাকা, মোট ব্যয় ১ কোটি, ৫৫ লক্ষ ৭ হাজার ৮ শত ৯০ টাকা, উদ্বুত্ত ১ লক্ষ ১৭ হাজার টাকা মাত্র। বাজেট সভার শেষে ইউনিয়নের ১৫৭টি পরিবারে স্বাস্থ্য সম্মত পায়খানা বিতরন করেন এবং আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কাউট উপকরণ বিতরণ করেন।

প্রধান অতিথি প্রিয়াংকা পাল বলেন, নারী নির্যাতন ও যৌতুককে না বলুন, যৌতুক একটি সামাজিব ব্যাধি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com