মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

শতাধিক নৈশ প্রহরি হতদরিদ্রদের ঈদের নতুন পোষাক দিলেন ওসি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা শহরের নৈশ প্রহরিসহ শতাধিক হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্যে নতুন পোষাক বিতরণ করা হয়।
সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহর ব্যাক্তিগত তহবিল থেকে এসব নতুন পোষাক বিতরণ করা হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রধান অতিথি হিসাবে সদর মডেল থানা ভবনে বুধবার শহরের শহরের ব্যাংক, বীমা, বিভিন্ন পাড়া-মহল্লা ও মার্কেটে দায়িত্বরত নৈশ প্রহরিসহ হতদরিদ্র পরিবারের নারী পুরুষদের হাতে ঈদুল ফিতরের উপহার হিসাবে নতুন পাঞ্জাবি, শার্ট ও শাড়ি লুঙ্গী তুলে দেন।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ এ মহতি উদ্যোগ নিয়ে ব্যাক্তিগত তহবিল থেকেই তিনি ঈদের এসব নতুন পোষাক কিনে দিয়েছেন। আমি শুধু অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের দিয়ে গেলাম।
তিনি আরো বলেন, ওসির এ মহতি উদ্যোগের মাধ্যমে ধনি-দরিদ্র সকলের তরে ঈদের আনন্দ যেন ভাগ করে নেই সমানভাবে, এ মানবতাবোধ জাগ্রত হোক সমাজের প্রত্যেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এমন প্রত্যাশ্যাই রাখি।
পোষাক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মো. হায়াতুন্নবী, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ডিবির ওসি কাজী মো. মুক্তাদির হোসেন, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, দৈনিক যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, বিএমএসএফর সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সাংবাদিক ফরিদ মিয়া, ডিআইটু আব্দুল লতিফ তরফদার, এসআই জালাল উদ্দিন সহ থানা পুলিশের সদস্যগণ ও জেলার গণমাধ্যমকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com