মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

হিলিতে লোহার খনি পাওয়ার সম্ভাবনা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ইতোমধ্যে সেখান থেকে পাওয়ার লোহা ও চুম্বক জাতীয় পদার্থের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেখান থেকে ‘ভালো কিছু’ পাওয়ার প্রত্যাশা করছে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর।

কয়লার খনি আবিষ্কৃত হওয়ার পর এবার দিনাজপুরের হিলিতে লোহার খনি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খনির সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) একটি দল সেখানে খনন প্রক্রিয়া পরিচালনা করছে।

ইতোমধ্যে সেখান থেকে পাওয়ার লোহা ও চুম্বক জাতীয় পদার্থের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেখান থেকে ‘ভালো কিছু’ পাওয়ার প্রত্যাশা করছে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর।

এদিকে, লোহার খনির সম্ভাব্যতার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল হাকিমপুর (হিলি) উপজেলার ইসবপুর গ্রামে খনির সম্ভাব্যতা যাচাইয়ে খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ শিবলী সাদিক। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এর ২২ সদস্যের একটি দল খনন কাজে নিয়োজিত আছে।

এর আগে ২০১৩ সালে হাকিমপুর উপজেলার মুর্শিদপুর গ্রামে খনিজ সম্পদ অনুসন্ধানে জরিপ কার্যক্রম চালায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সেবার দেশে প্রথমবারের মতো লোহার আকরিকের সন্ধান পাওয়া গিয়েছিল।

সেই ফলাফলের ওপর ভিত্তি করেই দ্বিতীয় পর্যায়ের জরিপ কার্যক্রম চালাচ্ছে অনুসন্ধানকারী দল।

খননকারী দল সূত্র জানিয়েছে, ভূপৃষ্ঠের এত কাছাকাছি লোহার খনি আবিষ্কার দেশের এবারই প্রথম।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, আমাদের মাটির নিচে থাকা সম্পদের যথাযথ ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী জরিপ পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর হিলির ইশবপুর গ্রামে ড্রিলিং কার্যক্রম চালাচ্ছে।

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক সাইদুল হোসেন ও উপ-পরিচালক মাসুদ রানা জানান, আমরা এর আগে ২০১৩ সালের দিকে হাকিমপুরের মুর্শিদপুর গ্রামে অনুসন্ধান কার্যক্রম চালিয়েছিলাম তারই অ্যাসেসমেন্ট হিসেবে ইশবপুরে দ্বিতীয় দফায় অনুসন্ধান কার্যক্রম চলছে। এখানে থাকা ধাতব ও খনিজ পদার্থ রয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। কাজের প্রক্রিয়া হিসেবে আমরা সম্ভাব্য এলাকাগুলো চিহ্নিত করার পর কূপ খনন করে ড্রিল করে থাকি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com