শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে নিহত শাহানুরের দাফন সম্পন্ন

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে নিহত হওয়া পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের ছাত্র মো. শাহানুরের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় পাগলা বাজারের পাশে রায়পুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর পুর্বে জুময়ার নামাজ পরবর্তী বিকেল আড়াইটায় পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা রুহুল আমীন।
স্কুলছাত্র শাহানুরের জানাজায় অংশ নিতে সকাল থেকে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে আসতে থাকেন। জানাজার নির্ধারিত সময়ের আগেই মাঠের নির্দিষ্ট জায়গা কানায় কানায় ভরে যায়। পরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাযার নামাজের আগে নিহত শাহানুরের মৃত্যুতে সমবেদনা জানিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, পশ্চিম পাগলা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, রফিকুল ইসলামসহ তার স্বজনরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মরহুম শাহানুর একজন কিশোর। তার এরকম মৃত্যু আমাদের মর্মাহত করেছে। তাঁর হত্যায় যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হউক। বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com