মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারকে হত্যা মামলার আসামী করায় প্রেসক্লাব নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারকে হত্যা মামলার আসামী করায় প্রেসক্লাব নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

amarsurma.com

স্টাফ রির্পোটার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক যুগভেরী ও সুনামগঞ্জের খবরের উপজেলা প্রতিনিধি ও পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোড় দাবী জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য এম এ কাসেম চৌধুরী, মোশাহিদ আহমদ, সামিউল কবির, সালেহ আহমদ হৃদয়, আলাল হোসেন, নাইম তালুকদার, সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ।
উল্লেখ্য, বিগত ২০ জুন দুপুর ২টায় উপজেলার পাগলা বাজার এলাকার কান্দিগাঁও ও রায়পুর গ্রামবাসীর মধ্যে গাড়ী পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে শাহনুর নামের একজন নিহত হয়। এই হত্যাকান্ডের ঘটনায় গত সোমবার ৩৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন নিহতের দাদা লাল মিয়া। এই মামলার এজাহারে ষড়যন্ত্রমূলকভাবে ১২নং আসামী করা হয়েছে সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারকে। অথচ এই দিন ঘটনার সময় ইয়াকুব শাহরিয়ার সিলেট অবস্থান করে মাস্টার্স পরীক্ষার প্রস্তুতি ও ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। প্রেসক্লাব নেতৃবৃন্দরা প্রশাসনের প্রতি জোড় দাবী জানিয়েছেন, অবিলম্বে ইয়াকুব শাহরিয়ারকে হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করার জন্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com