রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

এরশাদের অবস্থা আশঙ্কাজনক: জি এম কাদের

amarsurma.com

আমার সুরমা ডটকম:

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এরশাদের শরীরের কোনো অরগান ঠিকমতো কাজ করছে না। সেগুলো কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল তা কমে গেছে। জি এম কাদের বলেন, আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে ওখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক।

ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘তার লিভার এখনও পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তার শরীরে রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।’

এ ছাড়াও বিদেশে নেয়ার ব্যাপারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরশাদের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com