রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

শপথ নিলেন ইমরান -ফজিলাতুন্নেসা

আমার সুরমা ডটকম:

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। আর নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফজিলাতুন্নেসা ইন্দিরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে শুক্রবার (১২ জুলাই) তাদের মন্ত্রী হিসেবে নিযুক্ত করার বিষয়টি প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে বলা হয়, শপথ নেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন।

ইমরান আহমদ বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শপথ নেওয়ার পর তাদের দফতর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।

তবে ধারণা করা হচ্ছে, ইমরান আহমদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা পেতে পারেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com