সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দক্ষিণ সুনামগঞ্জে ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন ৮ গ্রামের মানুষ

দক্ষিণ সুনামগঞ্জে ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন ৮ গ্রামের মানুষ

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন উপজেলার পাথারিয়া ইউপির গনিগঞ্জ, জাহানপুর, শ্রীনাথপুর, আসামমুড়া, কাশিপুর, দরগাহপুর, হাসারচর ও গাজীনগর গ্রামের মানুষ। একদিকে পানিবন্দি অন্যদিকে ডাকাত আতংক সব মিলিয়ে কষ্টের শেষ নেই তাদের। বিগত ১ মাস যাবৎ নির্ঘুম রাত কাটাচ্ছেন পানিবন্দি এই গ্রামের মানুষজন। দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা নামার পরপরই তাদের মনে ভয় কাজ করে কখন জানি ডাকাত এসে সব নিয়ে যায়। জানা যায়, ইতিমধ্যেই ডাকাতরা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মূল্যবান জিনিস পত্র ডাকাতি করে নিয়ে গেছে। ফলে জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছেন তারা। এর আগে ডাকাতের এমন ছড়াছড়ি ছিলনা বলে জানান আতংকগ্রস্থ গ্রামের মানুষজন। এই গ্রাম গুলোর চারিদিকে পানি থাকায় নৌকা যোগে ডাকাতি করতেই ডাকাতরা হানা দেয়। এলাকাবাসী জানান, আমাদের তো এখন ঘুম নেই। সন্ধ্যার পর থেকেই ভয়ে থাকি কখন ডাকাত আসে। ইতিমধ্যেই ডাকাত দল গ্রামের কয়েকটি ঘরে ডাকাতি করেছে। সন্ধ্যা নামার পরপরই ডাকাতরা নৌকা নিয়া ঘুরাঘুরি করে। সারারাত পাহারা দেয়া লাগে। তাই প্রশাসনের কাছে অনুরোধ আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ডাকাতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক। উপজেলা জাহানপুর গ্রামের আব্দুল আহাদ বলেন, জানমাল নিয়ে চিন্তায় আছি। ডাকাতের ভয়ে পরিবারের কারো ঘুম নাই। হাসারচর গ্রামের নিজাম উদ্দিন বলেন, কষ্টের কথা কইয়া শেষ করা যাইবনি। ডাকাইতের ডরে রাইত ঘুমাই না, জানো ডর থাকে কোন সময় ডাকাইতের দল আইয়া ডাকাতি করে।
এ ব্যাপারে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন এ প্রতিবেদককে জানান, বিষয়টি আমি জানি। গ্রামের মানুষদের বলেছি সজাগ দৃষ্টি রাখতে এবং এ বিষয়ে থানা প্রশাসনকেও অবগত করেছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশীদ চৌধুরী এ প্রতিবেদককে জানান, পুলিশ সর্বদা টহল দিচ্ছে এবং জনগণের সাথে স¤পৃক্ত হয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com