রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে গাছতলা বাজারে একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের দোকানিসহ স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে, পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হয়। এতে কাপড়, লেপ-তোষক, মনোহারীসহ ৮টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা।

এব্যাপারে ধর্মপাশা থানার (ওসি) তদন্ত শফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ি। পরে ১টি ইউনিটের ফায়ার সার্ভিস ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পাইকুরাটি ইউপি চেয়ারম্যান অগ্নিকা-ের ঘটনা সত্যাতা স্বীকার করেন। ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন বলেন, ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে, অত্যান্ত দুঃথ জনক। সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগীতার জন্য তিনি চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com