বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আমার সুরমা ডটকম:

রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

রুপা ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতো। সে স্থানীয় আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। তার বাবা মৃত তাজুদ্দিন আহম্মেদ।

রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, ‘রুপাকে সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে ওইখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কি না তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।’

সূত্র: আমাদেরসময়

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com