শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয় দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয় দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
ইসলামের নাম ভাঙ্গিয়ে অপপ্রচার,হত্যার হুমকি,হামলার উস্কানি ও ফতোয় দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দারীতে সুনামগঞ্জে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে বলেন,১৯৯৫ সালে করটিয়ার দাউদ মহলে হেযবুত তওহীদ প্রতিষ্টা থেকেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ ও ধর্ম ব্যবসায়ী মৌলবাদি সংগঠনের দেশব্যাপী অপপ্রচার বিভ্রান্তি ও রুটি রুজির মাধ্যম বানিয়ে ইসলাম ধর্মের অবমাননাকারীদের বিরুদ্ধে আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলন করে আসছে। কিন্তু তাতে ওদের হাতে গা লেগেছে বলেই তারা আমাদের বিরুদ্ধে জনগনকে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়া হচ্ছে এবং প্রতিনিয়ত হত্যাও হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরো উল্লেখ করে সুনামগঞ্জে তারা নিরাপদ নন তাদেরকে ও বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। অবিলম্বে ঐ সমস্ত ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজদের দ্রুত গ্রেফতারের জন্য সরকারের নিকট দাবী জানান। অন্যতায় এই গোষ্টি দেশে মিথ্যা অপপ্রচার করে দাঙ্গা লাগিয়ে এই বাংলাদেশকে আফগানীস্থান বানাতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় সভাপতি মোঃ আজমল হোসাইন,বিভাগীয় নারীনেত্রী তানজিনা আক্তার, জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com