সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
কাশ্মীরের স্বাধীনতা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করলো ‘কাশ্মীর সংহতি ফোরাম’: ঢাকায় বিশাল বিক্ষোভ

কাশ্মীরের স্বাধীনতা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করলো ‘কাশ্মীর সংহতি ফোরাম’: ঢাকায় বিশাল বিক্ষোভ

আমার সুরমা ডটকম:
আজ জুমার নামাজ পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে ফোরামের আহবায়ক আল্লামা নূর হোসেন কাসেমী এ ঘোষণা দেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতিও।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ভারত ৩৭০ ধারা তুলে নেয়ার পর কাশ্মীর স্বাধীন। তারা এই ধারা প্রয়োগ করেও প্রমাণ করেছিল কাশ্মীর স্বাধীন রাস্ট্র। এখন কাশ্মীরের মানুষ স্বাধীনতা চায়। আমরাও তাদের সহায়তার জন্য প্রস্তুত থাকবো। তবে আমরা শান্তিপুর্ণ আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, ১৯৪৮ সালের ১৩ আগস্ট জাতিসংঘের রেজ্যুলেশনে বলা আছে, গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে। এটাই প্রমাণ করে কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না। সেখান থেকে এসে ভারত সংবিধানে ৩৭০ ধারা যুক্ত করে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করে আবারও প্রমাণ করে সেটা তাদের অংশ ছিল না। এখন ৩৭০ ধারাই প্রমাণ করে কাশ্মীর আজাদ। কাশ্মীরের জনগণ আজাদী চায়। তারা আজাদীর জন্য লড়াই করছে। তারা স্বাধীনতা চায়। আমরাও তাদের স্বাধীনতার পক্ষে একাত্মতা ঘোষণা করছি।

সংহতি পরিষদে অধিকাংশ দলের নেতা বক্তব্য রাখেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com