মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন

সুনামগঞ্জের বড়ছড়া শুল্ক ষ্টেশনে বিদেশি মদের চালান আটক

সীমান্তে বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশশ হতে বিপুল পরিমাণ বিদেশি মদ বিয়ারের চালান আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশ।
বৃহস্পতিবার জব্দতালিকা শেষে মাদকের দুটি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ে জমা দেয়া হয়।
এর পুর্বে ২৮- বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারে একটি চৌকস টিম বুধবার রাতে বিদেশি মদ বিয়ারের চালানটি আটক করেছেন।,
বৃহস্পতিবার বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জ হেডকোয়ার্টার মিডিয়া সেল জানায়,ব্যাটালিয়নের তাহিরপুরের বিজিবি ট্যাকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারে একটি চৌকস টিম সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনে মাদক চোরাকারবারীদের ধাওয়া করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারের একটি চালান আটক করে।
চোরাকারবারীদের ফেলে যাওয়া চালানটিতে উচ্চ মাত্রার এ্যালকোহলযুক্ত ১৪ বোতল বিদেশি মদ ও ৫০ ক্যান বিয়ার রয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটায় বিজিবি ট্যাকেরঘাট কোস্পানী হেডকোয়ার্টারের বিশেষ নির্দেশনায় পার্শ্ববর্তী চানঁপুর বিওপির অপর সীমান্তবর্তী গ্রাম রাজাই থেকে উচ্চ মাত্রার এ্যালকোহলযুক্ত ১২ ক্যান বিয়ারের আরো একটি চালান জব্দ করেছেন।
বৃৃহস্পতিবার ব্যাটলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো. মাকসুদুল আলম জানান,সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশী মাদক বিরোধী বিশেষ অভিযান চলামান রয়েছে।
বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোররাতে বড়ছড়া পার্শবর্তী রাজাই এলাকা থেকে যে দুটি বিদেশি মাদকের চালান আটক হয়েছে এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেসব বিষয়ে খোজ নিয়ে বিজিবির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com