মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

সুনামগঞ্জের জামালগঞ্জ অবহিতকরণ সভা

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) শিক্ষার্থী জরিপ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্টিত হয়। বেসরকারি সংস্থা ইউইআরডি-এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউইআরডি জামালগঞ্জের প্রগ্রাম ম্যানেজার মো. ফজলুল হক। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা উশিব্যু প্রগ্রাম ম্যানেজার মো. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা আজিজুল হক, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার, সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিটি স্কুলে ৩০ জন শিক্ষার্থী থাকতে হবে যার বয়স ১৫-৪৫ বছর হবে। জামালগঞ্জ উপজেলায় ৬শত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে সকলের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com