বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

amarsurma.com

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিদ্যুতের তার লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের সত্যন্দ্র দাস (বনু) এর ছেলে নিবলু দাস (৩০)।
থানা সূত্রে জানা যায়, সাচনা কাঠ বাজার সংলগ্ন শামসুল আবদীন এর দোকানে থাই সিলিংয়ের কাজ করতে গিয়ে অসতর্কতামূলক বিদ্যুতের তার লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত নিবলু দাস গত দেড় মাস আগে বিয়ে করেছিলেন। বিয়ের দেড় মাস গত হতে না হতেই তার আকস্মিক মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১৮/১৯। ময়নাতন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com