সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

বদলে গেল ফেসবুকের লোগো

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লোগো বদলে গেছে। গত সোমবার (৪ নভেম্বর) ফেসবুক প্যারেন্ট কোম্পানি হিশাসাবে নিজেদের এ নতুন লোগো প্রকাশ করেছে। তবে প্যারেন্ট কোম্পানির এ লোগো ফেসবুক অ্যাপের লোগো থেকে আলাদা।

ফেসবুকের নতুন লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে লেখা রয়েছে। তবে জিআইএফ ছবিতে কোম্পানির বিভিন্ন সংস্থার জন্য আলাদা রঙ ব্যবহার করা হয়েছে।

নতুন লোগোটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটির জিআইএফ ফরম্যাটে ব্যবহৃত রঙের মধ্যে নীল রঙ দিয়ে ফেসবুক, সবুজ রঙ দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙের মাধ্যমে ইনস্টাগ্রামকে বোঝানো হয়েছে।

নতুন এ লোগোটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বলা হয়ে, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের। ১৫ বছর পরে ফেসবুকের পণ্য ও সেবার সংখ্যা বেড়েছে। বিভিন্ন ব্যবসা সৃষ্টি হওয়ায় এখন ফেসবুকের পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতেই ব্র্যান্ড লোগোতে পরিবর্তন আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com