মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

সুনামগঞ্জের মধ্যনগর থানা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন করাসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য কুতুব উদ্দিন তালুকদার। সংবাদ সম্মেলনে কুতুব উদ্দিন সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য কুতুব উদ্দিন তালুকদার ও রুহুল আমিন খান স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন কুতুব উদ্দিন তালুকদার। লিখিত বক্তব্যে বলা হয়, মধ্যনগরের চার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলরদের তালিকা তৈরি হয়নি। কাউন্সিলের মাধ্যমে সম্মেলন করতে হবে এবং সম্মেলন শেষে মধ্যনগরেই কমিটি ঘোষণা করতে হবে। মাদকাসক্ত, দুর্নীতিবাজদের কমিটিতে অন্তর্ভূক্ত না করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কমিটিতে অন্তর্ভূক্ত করতে হবে। সম্মেলনে সাম্প্রদায়িক পরিবেশে বজায় রেখে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উপস্থিতিতে সম্মেলন করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যানের মাঝে উপস্থি ছিলেন আওয়ামী লীগ নেতা জহিরুল হক, আব্দুস শহিদ আজাদ, নেহার উদ্দিন তালুকদার, অমরেশ চৌধুরী, প্রদীপ সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com