বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
স্কুল ছাত্রের দুই পায়ে গুলি করেছে সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

স্কুল ছাত্রের দুই পায়ে গুলি করেছে সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

ccccc_98472আমার সুরমা ডটকম : গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌরভ (১০) নামে এক স্কুলছাত্রের উপর ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে ওই ছাত্রের দুই পায়ে গুলি করেছে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। বন্দুকের গুলি সৌরভের এক পায়ে ভেদ করে বেড়িয়ে যায় এবং অন্য পায়ের ভেতর গুলি থেকে যায়। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সংসদ সদস্য লিটন আজ শুক্রবার সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি উপজেলার বামনডাঙ্গা থেকে বের হন। তিনি নিজে গাড়ি চালিয়ে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড়ের কাছে পৌঁছলে সৌরভ রাস্তা পার হচ্ছিল। এ সময় সংসদ সদস্য গাড়ি ব্রেক করে সৌরভের উপর ক্ষিপ্ত হন। তিনি গাড়ি থেকে নেমে সৌরভের দুই পায়ে বন্দুক থেকে গুলি ছোঁড়েন। বন্দুকের গুলি সৌরভের এক পায়ে ভেদ করে বেড়িয়ে যায়। অন্য পায়ে গুলি থেকে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সৌরভকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সৌরভকে নিয়ে বহনকরা গাড়িটি বামনডাঙ্গা পৌঁছলে সংসদ সদস্যের লোকজন তাতে বাধা দেয়। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থ্যা করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জিন্নাত আলী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রকৃত ঘটনা তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com