মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের ঘন্টাব্যাপী মানববন্ধন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
নীতিমালা অনুযায়ী গণশুনানি মাধ্যমে সকল পিআইসি গঠন করে অবিলম্ভে বাঁধ নির্মাণ কাজ শুরু এবং উপজেলা গুলোতে পাউবোর দায়িত্বরত শাখা কর্মকর্তাদের (এসও) ভিন্ন উপজেলায় বদলীর দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) দুপুরে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সালেহীন শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলনের নেতা ইয়াকুব বখত বহুলুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,হাওররক্ষা বাঁধের পিআইসি গঠনে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। নীতিমালায় প্রকৃত কৃষককে দিয়ে গণশুনানী করে পিআইসি গঠনের কথা থাকলেও বাস্তবে তার কোনটাই হচ্ছে না। পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠিত হচ্ছে। এসব কমিটিতে পাউবোর শাখা কর্মকর্তারা জড়িয়ে পড়েছেন। এটি এখন ব্যবসায় পরিণত হয়েছে। এমন হলে বাঁধ দুর্বল হবে এবং ফসলহানীর আশংকা থেকে যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com