শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

সীমান্তে ভারতীয় গাঁজার চালানসহ মাদক কারবারী আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:
বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালানসহ সুনামগঞ্জের তাহিরপুরে রোকন মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমা হতে তাকে আটক করা হয়। রোকন ওই সীমান্তের লাকমা নয়া পাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার সীমান্ত গ্রাম লাকমায় ভারতীয় গাঁজার চালান ক্রয় বিক্রয় কালে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু মুসার নেতৃত্বে একদল পুালশ অভিযান চালিয়ে রোকনকে আটক করেন।
এ সময় রোকনের সাথে থাকা অপর মাদক ব্যবসাী লাকমা গ্রামের কিয়াম ওরফে অদুদ ফকিরের ছেলে লিটন মিয়া দৌড়ে ভারত সীমান্ত অভিমুখে পালিয়ে যায়। অভিযানকালে পুলিশ পাঁচ (০৫) কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com