বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

অপরিচ্ছন্ন সড়ক দেখে মন খারাপ রাষ্ট্রপতির!

আমার সুরমা ডটকম:

অপরিচ্ছন্ন সিলেট শহরের রাস্তা-ঘাট দেখে মন খারাপ হয়ে গেছে রাষ্ট্রপতি আবদুল হামিদের। তিনি আক্ষেপ করে বলেন, ‘শাহাজালাল ও শাহপরানের এ পবিত্র ভূমির রাস্তাগুলো ঘুরে আমার মন খারাপ হয়ে গেছে। ধারণা করেছিলাম রাস্তা আরো পরিষ্কার থাকবে। আমি সিলেট শহরের যেটুকু রাস্তা ঘুরলাম। কিন্তু রাস্তা দেখে মনটা খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে পলিথিন-কলার খোসা পুটলায় ভরে গেছে।’

এজন্য তিনি মানুষের খারাপ মানসিকতাকে দায়ি করে বলছেন, ‘বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগেও একবারও ভাবে না। বাংলাদেশের ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে গেলে দেখা যাবে কত পরিচ্ছন্ন। অথচ ক্যান্টনমেন্ট এলাকার বাহিরে গেলেই অপরিচ্ছন্ন। এজন্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা জনগণকে মোটিভেট করতে হবে। রাজনীতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীরা মোটিভেট করলে পরিচ্ছন্ন সিলেট গড়তে কাজ হবে। এ বিষয়ে সবাইকে উদ্যোগ নেয়া দরকার। মানুষকে মোটিভেট করার চেষ্টা করবেন।’

বুধবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এবারের সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com