বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

দিরাইয়ে মুহাদ্দিসে হবিগঞ্জীর স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জীর ইন্তেকালে দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জুহর জমিয়ত কার্যালয়ে জীবন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।

শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন কাসেমীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা মাহবুবুল হক চৌধুরী, লন্ডন প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আওলাদ হুসাইন, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কাহার, মাওলানা ইলিয়াস আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা ও জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com