বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Nobel11444041418-300x188আমার সুরমা ডটকম ডেক্স : ২০১৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে তিনজন চিকিৎসাবিজ্ঞানী এই পুরস্কার জিতেছেন। চিকিৎসায় নোবেলজয়ী তিনজন হলেন- আয়ার‌ল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ টু। ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার মূল্যের এই পুরস্কারের অর্ধেক পাবেন ক্যাম্পবেল ও সাতোশি এবং বাকি অর্ধেক পাবেন টু একাই। রাউন্ডওর্ম প্যারাসাইটিস রোগের সংক্রমণ রুখতে সক্ষম একটি থেরাপি আবিষ্কারের জন্য ক্যাম্পবেল এবং ওমুরাকে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে ম্যালেরিয়ার সংক্রমণ প্রতিরোধী একটি থেরাপি আবিষ্কারের জন্য ইউইউ টুকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। অ্যাভারমেটিন নামে এক ধরনের ওষুধ উদ্ভাবন করেছেন ক্যাম্পবেল ও ওমুরা। প্যারাসাইটিক ধরনের রোগ নিরাময়ে সক্ষম এই ওষুধ। আরটেমিসিনিন নামে এক ধরনের ওষুধ উদ্ভাবন করেছেন টু। এই ওষুধ ম্যালেরিয়ায় মৃত্যুহার কমাতে কার্যকর ভূমিকা রাখবে। নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাভারমেটিন ও আরটেমিসিনিন থেরাপি বা ওষুধ আবিষ্কারের ফলে প্যারাসাইটিক ধরনের রোগের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন হলো। এই ওষুধ মানবকল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে। তথ্যসূত্র : রয়টার্স ও দ্য হিন্দু অনলাইন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com