শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

ধর্মপাশায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করেন এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সোলার প্যানেল বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ২০১৯-২০ অর্থ বছরের নির্বাচনী এলাকা ভিত্তিক কাবিটা ও টিআর প্রকল্পের অধীনে এসব সোলার প্যানেল বিতরণকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন, এলজিইিডির উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। ১৯৫ জন উপভোগীর মধ্যে প্রথম দিনে ২০ জন উপকারভোগীর মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com