শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

তাহিরপুরে গাঁজার চালানসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জে তাহিরপুরে ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের প্রয়ত অনিল বর্মণের ছেলে রানা বর্মণ ও হোসেনপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে আব্দুল মজিদ। সোমবার আলামতসহ গ্রেফতারকৃতকদের তাহিরপুর থানায় সোপর্দপূর্বক মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে রবিবার রাতে সীমান্ত নদী জাদুকাটার দক্ষিণ তীরে অবস্থান নিয়ে ভারতীয় গাঁজা ক্রয় বিক্রয়কালে রানা বর্মণ ও আব্দুল মজিদকে র‌্যাবের টহল দল গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত হতে সাড়ে চার কেজি ভারতীয় গাঁজার চালান জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com