বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য

দিরাইয়ে টাওয়ারের চুরি হওয়া ২৭টি ব্যাটারী উদ্ধার: আটক ৬

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলালিংক ও গ্রামীণফোন যৌথ কোম্পানীর টাওয়ারে চুরি হওয়া ২৭টি ব্যাটারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে দিরাই থানা পুলিশ। রোববার গভীর রাতে ‘৯৯’ হতে কল পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে এসআই ফজলুল হক, এসআই গোলাম ফাত্তাহ, এএসআই সুমন অধিকারীসহ পুলিশের একটি দল উপজেলার চরনারচর বাজারস্থ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বাংলালিংক ও গ্রামীণফোন কোম্পানীর টাওয়ারের চুরি হওয়া ২৭টি ব্যাটারী ও চুরির কাজে ব্যবহৃত পিকআপসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। ব্যাটারির বাজার মূল্য ৬ লাখ ১২ হাজার টাকা।
আটককৃতরা হলো শ্রীপুর থানার চৌগাছি এলাকার কাজী গোলাম সরোয়ারের ছেলে কাজী আলম হোসেন ওরফে হেলাল (৩২), মাগুরা জেলার সদর উপজেলার জাগলা গ্রামের মোঃ লুৎফুর রহমানের ছেলে মোঃ মাহাবুর হোসেন (২০), তোতা মিয়া ওরফে লস্কর মিয়ার ছেলে মোঃ রানা ইসলাম (৩০), খুলনা জেলার সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আতাহুর আলী খানের ছেলে পিকআপ ড্রাইভার মোঃ মুছা খান (৩৫), সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডৌডিক গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ দিলদার আহমদ (২৭)-দেরকে আটক করেন।
পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে আসামী মেটাল প্লাস কোম্পানীর বাংলালিংকের ব্যান্ডারের টেকনিশিয়ান নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার জামগ্রামের নুরুল ইসলামের ছেলে গোলাম নবী (৩২)-কে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com