মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

২১ হাজার ৩০০, আক্রান্ত ৪ লাখ ৭১ হাজার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

নভেল করোনাভাইরাস যেন পুরো পৃথিবীটাকেই স্তব্ধ করে দিয়েছে। মানুষগুলো লাশে পরিণত হচ্ছে মুহূর্তেই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৩০০ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার।

 

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত করা হয়। তিন মাস পূর্ণ হয়নি, কিন্তু এই মহামারির আক্রমণে পৃথিবীর জেরবার অবস্থা। দু-একটি ব্যতিক্রম বাদে এমন কোনো দেশ বা অঞ্চল নেই যেখানে করোনার থাবা পৌঁছেনি। জরিপ পর্যালোচনাকারী আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের মতে, ১৯৮ দেশে সংক্রমণ করেছে করোনাভাইরাস।

আক্রান্ত হওয়ার তুলনায় আরোগ্য লাভের গতিটা একটু কম। এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সে হিসেবে বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন ৩ লাখ ৩৬ হাজার মানুষ। এর মধ্যে স্থিতিশীল অবস্থা ৩ লাখ ২১ হাজার জনের। সংকটাপন্ন আছেন প্রায় ১৫ হাজার।

চীন অনেকখানি স্থিতিশীল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ জন, মৃত্যুবরণ করেছেন ৬ জন। কিন্তু ইতালিতে লাশের মিছিল এখনও থামেনি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮৩ জন। মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেনও, একই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৬৫৬ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com